বাংলা সাহিত্যের এক অনন্য কণ্ঠ
প্রদীপ কুমার আচার্য্য বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য লেখক। তাঁর লেখায় জীবনের গভীরতা, মানবিক অনুভূতি এবং সমসাময়িক বাস্তবতার ছাপ ফুটে ওঠে।
লক্ষ্মীপুরের রূপাচরা সফিউল্ল্যা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, জনতা ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, চৌমুহনী সরকারি এস এ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তাঁর উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে “ছেঁড়া পুষ্প” একটি। এই উপন্যাসে স্মৃতি ও বর্তমানের এক অনন্য মিলন ঘটেছে।